বিরল প্রজাতির গন্ধ গোকুল উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের উকিল পাড়া এলাকায়। জানা গেছে, উদ্ধার হওয়া গন্ধ গোকুলটি বন্যপ্রাণী সংরক্ষন আইনের দ্বিতীয় তপশীলের অন্তর্ভুক্ত। জানা যায়, বুধবার রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত বৈদ্যনাথ সারদা নামের এক ব্যক্তি তার লোহার দোকানের গুদামে ঢুকে বন বেড়াল জাতীয় ওই প্রাণীটিকে দেখতে পেয়ে স্থানীয় পশু প্রেমী সংস্থার সদস্যদের খবর দেন। উত্তর দিনাজপুর পিপলস ফর এ্যনিম্যাল নামক একটি বেসরকারি সংস্থার সদস্যরা গিয়ে বুঝতে পারেন ওই প্রাণীটি একটি গন্ধ গোকুল। পরে তারা গন্ধগোকুল টিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন।
এবিষয়ে ওই পশু প্রেমী সংস্থার এক সদস্য গৌতম তান্তিয়া বলেন, এই প্রাণীটির বিশেষ বৈশিষ্ট্য হল, এর শরীর থেকে সুগন্ধী চালের মতো গন্ধ বের হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/CKJb0jS15D0